প্লেনে চড়ে আমাদের পালিয়ে যাওয়ার জায়গা নেই: তারেক রহমান

প্লেনে চড়ে আমাদের পালিয়ে যাওয়ার জায়গা নেই: তারেক রহমান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ২০২৬, আপডেট ২২:০০

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণ যার পাশে থাকে কেউ তাকে আটকাতে পারে না। জনগণ পাশে ছিল বলেই বিএনপিকে কেউ আটকাতে পারেনি। বিএনপি আজ এই পর্যায়ে এসেছে মানুষের ভালোবাসায়। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। কাজেই আমার পরিকল্পনায় বলেছি, এখন আপনাদের পরিকল্পনা ১২ তারিখে বিএনপিকে জয়ী করা।’

নির্বাচনি সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নওগাঁ শহরের এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘নওগাঁয় শীতের মধ্যে এসে কম্বল দিয়েছি। এই নওগাঁ ও জয়পুরহাট জেলা গণতন্ত্র পুনরুদ্ধারে অনেক অবদান রেখেছে। এখানে এসে শুনছি শুধু দাবি আর দাবি। এত দাবি থাকলে গত ১৭ বছরে কী উন্নয়ন হলো? গত ১৭ বছরে কোনও উন্নয়ন হয়নি? আমরা যেহেতু এই দেশেই থাকবো, কাজেই আমাদের এই দেশের উন্নয়ন করতে হবে। প্লেনে চড়ে আমাদের তো আর হুট করে পালিয়ে যাওয়ার কোনও জায়গা নেই।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading