৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, আপডেট ০৯:১০

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ দেশজুড়ে অনুষ্ঠিত হবে। দুই ঘণ্টাব্যাপী এই এমসিকিউ পরীক্ষায় অংশ নিচ্ছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

পিএসসি জানিয়েছে, এর মধ্য দিয়েই শুরু হলো ‘১ বিসিএস, ১ বছর’-এর যাত্রা। এ অর্জন আমাদের স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে প্রথম এবং একটি বড় মাইলফলক।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গত ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। গত ৪ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।

পিএসসির সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি, ফল প্রকাশ ১০ ফেব্রুয়ারি।

লিখিত পরীক্ষা ৯ এপ্রিল শুরু হয়ে ফল প্রকাশ ৩০ জুলাই। আর মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে। ফল প্রকাশ ২৫ নভেম্বর।

এদিকে, পরীক্ষা স্থগিতের দাবিতে রিট আবেদন করা হলেও গতকাল বৃহস্পতিবার তা খারিজ করে দিয়েছেন আদালত।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading