ভোটের প্রচারণায় ‘বনকাগজ’ ব্যবহার যেন পাচ্ছে নতুন প্রাণ

ভোটের প্রচারণায় ‘বনকাগজ’ ব্যবহার যেন পাচ্ছে নতুন প্রাণ

উত্তরদক্ষিণ। শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৩:০৫

রাজনীতি যখন শুধু স্লোগানে সীমাবদ্ধ না থেকে মাটির কাছাকাছি পৌঁছায়, তখনই জন্ম নেয় নতুন সম্ভাবনা। বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ছে। লিফলেট হিসেবে ভোটারদের হাতে হাতে দেয়া হচ্ছে ‘বনকাগজ’। যা শুধু কাগজের টুকরো নয় বরং এক একটি প্রাণের সম্ভাবনা।

জানা গেছে, তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় যেসব লিফলেট ব্যবহার করা হচ্ছে তাতে সযত্নে মিশিয়ে দেয়া হয়েছে টমেটো, মরিচ আর নানা রকমের শাকসবজির বীজ। পথে বা মাটিতে পড়ে এই লিফলেটগুলো আবর্জনায় রূপ নেবে না বরং প্রথম বৃষ্টির স্পর্শে পাবে প্রাণ। এখান থেকে জন্ম নেবে সবুজ চারাগাছ। রাজনীতির সঙ্গে নান্দনিকতা ও পরিবেশ রক্ষার এই অভিনব মেলবন্ধন এখন দারুণ সাড়া ফেলেছে সারা দেশে।

শুধু বগুড়া-৬ আসন নয়, ঢাকা, খুলনা, নীলফামারী ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিশেষ কাগজের অর্ডার আসছে।

ব্যবসায়িক মুনাফার চেয়ে পরিবেশ সংরক্ষণই এই সৃজনশীল উদ্যোগের মূল লক্ষ্য, বলছেন এর উদ্যোক্তা মাহবুব সুমন।

তিনি বলেন, ‘তারেক রহমানের দলের আরও যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন জেলা থেকে তারাও আমাদের কাছ থেকে। আমাদের ক্যাপাসিটিতে যতটুকু কুলাচ্ছে আমরা সরবরাহ করার চেষ্টা করছি।’

মাহবুব সুমন বলেন, ‘পুরোনো কাগজ রিসাইকেল করা হয়। ১ টন কাগজ তৈরি করতে খরচ হয় ১২০০ থেকে ১৫০০ লিটার পানি। এরপর কাগজ বানানোর প্রক্রিয়ার সময় বিভিন্ন এসিড ব্যবহার করে। কিন্তু আমরা এসব কিছুই ব্যবহার করছি না, উল্টো বীজ দিয়ে দিচ্ছি।’

নগর পরিকল্পনাবিদ ফয়সাল কবির শুভ বলেন, ‘বনকাগজ দিয়ে লিফলেট ব্যবহারে পরিবেশের ওপর সরাসরি উপকার রয়েছে। এটি পরিবেশকে দূষণ করবে না। এখান থেকে গাছ জন্মাবে। গাছ কার্বন নিঃসরণ করবে এবং বাসাবাড়িতে কিছুটা হলেও সবজির সাপ্লাই দিবে।

সৃজনশীল এই উদ্যোগ প্রমাণ করে, রাজনীতি মানে কেবল মিছিল-মিটিং নয়, রাজনীতি মানে সুন্দরের চর্চা এবং আগামীর বাসযোগ্য পৃথিবীর অঙ্গীকার।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading