নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক

উত্তরদক্ষিণ। রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:৪০

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সূত্রাপুর এলাকায় জনসংযোগে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো সুযোগ দেয়া হবে না। নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি।’

ইশরাক বলেন, ‘বিগত দেড় বছর যারা সরকার পরিচালনা করেছে, তারা নানাভাবে নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করে ভোট বানচালের অপচেষ্টা চালাচ্ছে।’

একই সঙ্গে, প্রতিদ্বন্দ্বী দলের উস্কানিমূলক বক্তব্যের ফাঁদে নেতাকর্মীদের পা না দেয়ারও আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্নতাকর্মীদের কাছে গণসংযোগে এসে ইশরাক হোসেন প্রতিশ্রুতি দেন, সবাইকে ঘর বরাদ্দ দেয়া হবে, প্রয়োজনে নতুন ভবন নির্মাণ করা হবে। যাদের চাকরিচ্যুত করা হয়েছে বিগত সরকারের আমলে, তাদের চাকরি ফেরত দেয়ার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ‘একজন মারা গেলে পরিবারের আরেকজনকে চাকরিতে পুনর্বহাল করা হবে।’

ইশরাক বলেন, ‘আওয়ামী লীগের সমর্থক হলেই যে তাদের প্রতি অন্যায়-অবিচার করা হবে, এমন কখনোই হবে না। যারা দোষী তাদের বিচারিক প্রক্রিয়ায় নেয়া হবে। যে দলেরই সমর্থক হোক না কেন, তাদের প্রতি কোনো প্রতিহিংসাপরায়ণ হবে না বিএনপি।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading