নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ বিপদে পড়বে: মির্জা ফখরুল

নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ বিপদে পড়বে: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:৫৫

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনি গণসংযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ আবারও বিপদের মুখে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত নেওয়া গেলে আগামী পাঁচ বছরে বাংলাদেশকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব হবে।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনি গণসংযোগে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী পাঁচ বছরে দেশকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পথে এগিয়ে নিতে পারব। আর ভুল সিদ্ধান্ত নিলে আমরা আবার আগের মতো বিপদে পড়ব।”

মির্জা ফখরুল বলেন, “গত ১৫ বছর ধরে আমাদের আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। ভোটাধিকার আদায়ের জন্য অনেক ত্যাগ স্বীকার ও মূল্য দিতে হয়েছে। শুধু জুলাই মাসেই প্রায় দুই হাজার তরুণ প্রাণ দিয়েছে। এত ত্যাগের পরেই আমরা এই নির্বাচন পেয়েছি।”

একাত্তরের চেতনা নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, “একাত্তরের স্বাধীনতাই আমাদের অস্তিত্ব। কিন্তু একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ঠেলে দিতে চায়। একাত্তরকে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্বই হারিয়ে ফেলবো।”

ফখরুল বলেন, “একাত্তর আমাদের একটি নতুন দেশ ও ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে বেঁচে থাকার, এগিয়ে যাওয়ার এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ সৃষ্টি করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত জরুরি।”

তিনি আরো বলেন, “ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যাচার চালানো হচ্ছে। এসব বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।”

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading