বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন

বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:৪০

দিন দুয়েক পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এই টুর্নামেন্টে খেলছে না বাংলাদেশ দল। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আইসিসির কাছে অনুরোধ করেছিল বিসিবি। যদিও শেষ পর্যন্ত বিসিবি-আইসিসি যে যার সিদ্ধান্তে অটুট থাকায় বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্ক্যটল্যান্ড জায়গা পেয়েছে।

বিশ্বকাপ না থাকায় এই সময়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬ শুরু হচ্ছে কাল থেকে। যেখানে ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। টুর্নামেন্ট শুরুর আগে আজ বুধবার সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশের না থাকা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

সালাউদ্দিন বলেন, ‘বিশ্বকাপ খেলছি না। তবে তেমন মানুষ না যে একটা জিনিস মিস করছি বলে সেটার জন্য হাহুতাশ করে মরে যাব। কালকে বাঁচব না মরব, সেটা জানি না। তবে ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা না করে আমার বর্তমান যে অবস্থা আছে, সেটাতে যেন সবচেয়ে ভালো করতে পারি ও খেলাটা উন্নতি করতে পারি, সেই চেষ্টটা করছি।’

মুস্তাফিজুর রহমানকে নিয়ে এক প্রশ্নে সালাউদ্দিন বলেন, ‘প্রশ্নটা আমি নিজেই মুস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম, ‘আসলে তুমি কী অনুভব করছো? সে বলেছিল, ‘যেটা চলে যাওয়ার তা চলে গেছে। তো আমার যেটা মনে হয় সবাই তো মোস্তাফিজের মতো হতে পারবে না। তবে এমনটা হলে সেই ছেলে, সেই ক্রিকেটারের জন্য ভালো হবে। কারণ, যে জিনিস আমি নিয়ন্ত্রণ করতে পারব না, সেটা নিয়ন্ত্রণ করতে যাব না।’’

সালাহউদ্দিন আরও বলেন, ‘দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের নিয়ে খুবই সমস্যা। কাল যে বাঁচবেন, তেমন নিশ্চয়তা দিতে পারবেন? আপনারা এত দুশ্চিন্তায় মরে যাচ্ছেন কেন?’ সালাহউদ্দিনের কাছে এই টুর্নামেন্টটা অনেক গুরুত্বপূর্ণ, ‘বাংলাদেশের সেরা ক্রিকেটাররা এখানে খেলছে। এটার অনেক গুরুত্ব আছে। আমরা সেভাবেই দেখছি।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading