কেউ সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নন, সবাই বাংলাদেশি: মির্জা আব্বাস

কেউ সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নন, সবাই বাংলাদেশি: মির্জা আব্বাস

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২৩:২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশে কেউ ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগরিষ্ঠ’ নন; আমরা সবাই সমান অধিকারসম্পন্ন বাংলাদেশি নাগরিক।

তিনি বলেন, ‘সংখ্যালঘু’ শব্দটি ব্যবহার করে কোনও সম্প্রদায়কে আলাদা করে দেখানো বা ছোট করা ঠিক নয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথিড্রালে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার সমান এবং কেউ কারও ‘ভোটব্যাংক’ নয়। তিনি বলেন, ইসলাম ধর্মে স্পষ্টভাবে বলা আছে—যার যার ধর্ম তার তার কাছে। তাই সবার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মাত্র ২১ দিনের নির্বাচনি প্রচারণা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা। সময় কম থাকায় বিশাল এই এলাকায় প্রচারণা চালাতে বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি।

এটি তার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা বলে উল্লেখ করেন।তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতেই বাংলাদেশে সবাই মিলেমিশে বসবাস করছে।

মাঝেমধ্যে কিছু কুচক্রী মহল বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলেও তা সম্মিলিতভাবে প্রতিহত করা হয়। এ সময় তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের শান্তিপূর্ণ ও সাবলীল জীবনযাপনের প্রশংসা করেন।

মতবিনিময় সভায় খ্রিষ্টান সম্প্রদায়ের স্থানীয় নেতারা ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মির্জা আব্বাস কাকরাইল এলাকায় গণসংযোগ চালান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading