ভোটকেন্দ্র দখল করতে মা-বউয়ের দোয়া নিয়ে এসো, আর ফেরত যাবে না: হাসনাত

ভোটকেন্দ্র দখল করতে মা-বউয়ের দোয়া নিয়ে এসো, আর ফেরত যাবে না: হাসনাত

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২৩:৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে, তোমরা তোমাদের মা-বোনদের কাছ থেকে, সন্তানের কাছ থেকে দোয়া নিয়ে এসো; তোমরা আর ফেরত যেতে পারবে না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুফতি আমজাদ হোসেন আশরাফীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা যে বাংলাদেশ গড়ে তুলব, সে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত। আমরা নির্বাচনের নামে যে খেলা, সেই খেলাই পাল্টে দেব।

একটি দল ভোটারদের টাকা দিয়ে আসে, বিরিয়ানির প্যাকেট দিয়ে আসে, বাড়িতে গাড়ি-রিকশা-সিএনজি পাঠায়।

আর সে জায়গায় মানুষ নিজের টাকা খরচ করে আমাদের প্রোগ্রামে আসে। আপনারা বুঝতে পারছেন না কোন লেভেলে খেলা চলছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে কালো টাকা ছড়াছড়ির প্রস্তুতি নেয়া হচ্ছে। গত দেড় বছরে মানুষের কাছ থেকে নেয়া চাঁদাবাজি-টেন্ডারবাজির টাকাগুলো এখন তারা নির্বাচনে নিয়ে আসছে।

আপনারা নবীনগরবাসী আগামী ১২ তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে এই চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবেন।’

প্রশাসন ও পুলিশের উদ্দেশে হাসনাত বলেন, ‘প্রশাসনের ভাইয়েরা, আপনাদের সাক্ষী রেখে দিনের ভোট রাতে দিয়ে গেছে। মরা মানুষ এসে ভোট দিয়ে গেছে। সেই ফলাফলের ভিত্তিতে আপনারা ৫ আগস্ট পেয়েছেন।

কিছু ভালো অফিসার আছেন, যারা বলে গেছেন, ভাই আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। তবে কতিপয় লোভী বেনজীর, হারুন, বিপ্লবরা আবার উদয় হয়েছে। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা বেনজীর থেকে শিক্ষা নেন, হারুন ও বিপ্লব থেকে শিক্ষা নেন।’

গণমাধ্যমের কঠোর সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ‘তৃণমূলের সাংবাদিকরা এসে আমাদের বলেন, ভাই আমরা খবর পাঠাই, কিন্তু সেই খবর কেটে দেয়া হয়।

অন্যদিকে দেখলাম সারা মিডিয়া সব জায়গায় একটি দলের শুধুমাত্র বন্দনা ও প্রশংসায় ব্যস্ত। সব বন্দনা যেন শুধুমাত্র বিএনপির জন্য। কি নির্লজ্জ মিডিয়া! খবরের মাঝামাঝি বিএনপির নির্বাচনী প্রচারণা চালায়।

এই মিডিয়া গত ১৭টা বছর তারেক রহমানকে দেশদ্রোহী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজকে তারা নির্লজ্জের মতো তার পদলেহনে ব্যস্ত হয়ে পড়েছে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মিডিয়ার মালিকেরা হচ্ছে প্রথম মুনাফিক। আগামী নির্বাচনে আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, জনগণ এবার মিডিয়াকেও লাল কার্ড দেখাবে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading