নিলামে ১৯৬.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

নিলামে ১৯৬.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০৯:২০

বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ১৯৬.৫০ মিলিয়ন ডলার কিনেছে। দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে এসব ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।এ নিয়ে ফেব্রুয়ারি মাসে ৫৮৬ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিলামে ডলার ক্রয় করেছে বলে তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে আজ পর্যন্ত মোট চার হাজার ৫১৯.৫০ মিলিয়ন ডলার ক্রয় করেছে।এর মধ্যে শুধু ফেব্রুয়ারি মাসের আজ পর্যন্ত কিনেছে ৫৮৬ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকগুলো থেকে মাল্টিপল অকশন পদ্ধতিতে ১৯১.৫০ মিলিয়ন ডলার কেনা হয়েছে। নিলামের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা পর্যন্ত। আর এই প্রাইসেই ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কেনার ফলে বাজারে তারল্য বাড়ছে, আর রিজার্ভে যোগ হচ্ছে নিলামে কেনা ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের প্রবাহ বাড়ায় ডলারের বাজারে স্থিতিশীলতা এসেছে। দেশের ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়েছে, চাহিদা কমেছে। এ কারণে ডলারের দাম কিছুটা কমে গেছে। আর ডলারের দাম আরো কমে গেলে রপ্তানিকারকরা এক দিকে সমস্যায় পড়বে অপরদিকে রেমিট্যান্স আয় বৈধ পথে আসা কমে যাবে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার সিদ্ধান্ত নেয়।যা খুবই যুগোপযোগী সিদ্ধান্ত।তাতে ডলারের বাজার স্থিতিশীল থাকবে ও চাহিদার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছেন তারা।

গত বছর ১৫ মে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে আলোচনার পর ডলারের বিনিময় মূল্য নির্ধারণে নতুন পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক।তখন থেকে ব্যাংক ও গ্রাহক নিজেরাই ডলারের দর নির্ধারণ করছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading