নয়াপল্টনে তারেক রহমানের ৮ ফেব্রুয়ারির সমাবেশ স্থগিত

নয়াপল্টনে তারেক রহমানের ৮ ফেব্রুয়ারির সমাবেশ স্থগিত

উত্তরদক্ষিণ। শুক্রবার , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:৩০

রাজধানীর নয়াপল্টনে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ স্থগিত ঘোষণা করেছে দলটি। আগামী ৮ ফেব্রুয়ারি ওই কর্মসূচি হওয়ার কথা ছিল। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র দলের সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সমাবেশের কথা জানিয়েছিলেন রিজভী। তিনি জানান, দলীয় শীর্ষ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে ও অন্যান্য কয়েক জন হল সংসদ প্রতিনিধি ছাত্রদলে যোগ দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading