ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র

ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র

উত্তরদক্ষিণ। শুক্রবার , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:১০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচারের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়।

এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।সরেজমিন দেখা গেছে, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করছে।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করছেন। এই মুহূর্তে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের জলকামান গাড়ি ভাঙচুর কর হয়েছে।

বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে নি‌য়ে‌ছে পুলিশ। এতে শাহবাগ থে‌কে ইন্টারক‌ন্টি‌নেন্টাল মোড় হ‌য়ে বাংলা‌মোট‌রে যান চলাচল স্বাভাাবিক র‌য়ে‌ছে।

এদি‌কে এ ঘটনায় কমপক্ষে ৩০ জন পু‌লিশ সদস্য ও বি‌ক্ষোভকারী আহত হ‌য়ে‌ছেন বলে জানা। তা‌দের ঢাকা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতলসহ বি‌ভিন্ন হাসপাতা‌লে‌ নেওয়া হ‌য়ে‌ছে।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে ইনকলিাব মঞ্চের নেতাকর্মীরা যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা রাত পর্যন্ত সেখানে ছিলেন। আজ বিকাল সাড়ে ৩টার পরপরই পুলিশ তাদের সড়ক ছেড়ে দিতে বললে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading