গাজীপুরে দুই শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ

গাজীপুরে দুই শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ

উত্তরদক্ষিণ। শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০৯:০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর মহানগর ও উপজেলাগুলোতে সব শুটিং স্পট ও রিসোর্ট চার দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে জিএমপি এ–সংক্রান্ত গণবিজ্ঞপ্তিত জারি করা হয়। মোহাম্মদ ইসরাইল হাওলাদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনী এলাকায় অবস্থিত সব শুটিং স্পট, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে হবে।

গণবিজ্ঞপ্তিতে এও বলা হয় উল্লিখিত সময়ের মধ্যে এসব স্থাপনায় যেকোনো ধরনের কার্যক্রম ও জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানায়, নির্বাচনের সময়ে অনাকাঙ্ক্ষিত সমাগম, বিশৃঙ্খলা ও নিরাপত্তাঝুঁকি এড়াতে এবং ভোটের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার জানান, গাজীপুরে ছড়িয়ে ছিটিয়ে বহু হোটেল, রিসোর্ট, শুটিং স্পট রয়েছে। নির্বাচন সময়ে সব স্থানে লোকসমাগম হলে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হতে পারে তাই নির্বাচনেত আগে দুইদিন ও পরে দুইদিন এগুলো বন্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, গাজীপুরের বিভিন্ন এলাকায় আড়াই শতাধিক রিসোর্ট, শুটিং স্পট ও পিকনিক স্পট রয়েছে। যেখানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পিকনিক, শুটিংসহ বিভিন্ন ক্যাম্পিং করতে ব্যাপক লোকসমাগম ঘটে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading