‘কেউ আমাকে ভয় দেখানোর দুঃসাহস করলে আস্ত রাখি না’
উত্তরদক্ষিণ। শনিবার , ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২২:১০
তবে কেউ যদি আমার নেতাকর্মী বা আমাকে ভয় দেখানোর দুঃসাহস করে, তাকে আমি আস্ত রাখি না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমি হুমকিতে এতটুকু টলার মানুষ না। আমি কাউকে হুমকি দেই না।
তবে কেউ যদি আমার নেতাকর্মী বা আমাকে ভয় দেখানোর দুঃসাহস করে, তাকে আমি আস্ত রাখি না।রুমিন ফারহানা বলেন, দুইটা ইউনিয়ন নিয়ে যখন আমার সঙ্গে ঝামেলা করতে এসেছিল, তখন শুধু জবাবই দেই নাই; ইউনিয়ন দুটিও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে নিয়ে এসেছি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, কেন্দ্রে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আপনারা কেন্দ্র ছাড়বেন না। এই নির্বাচন সাধারণ মানুষের নির্বাচন। গত ১৮ মাসে কী পরিমাণ মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও মানুষকে জিম্মি করা হয়েছে তা আপনারা জানেন।
আমি কথা দিচ্ছি, এসব থেকে আপনাদের মুক্ত করব। মিথ্যা মামলায় যারা হয়রানি হচ্ছেন, তাদের আইনগত দিকটি আমি দেখব।
ইউডি/এআর

