এসএসসি-এইচএসসি পরীক্ষার দিনক্ষণ জানাল বোর্ড

এসএসসি-এইচএসসি পরীক্ষার দিনক্ষণ জানাল বোর্ড

উত্তরদক্ষিণ। রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:৩০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজলেও এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচী নিয়ে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। নির্বাচন ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা স্পষ্ট করেছে আন্তঃশিক্ষা বোর্ড।

বোর্ড সূত্রে জানা গেছে, নির্বাচন সম্পন্ন হওয়ার পরই পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ও কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী-এসএসসি পরীক্ষা: ২০২৬ সালের এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। (ইতিমধ্যে নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণের কাজ শেষ হয়েছে)।

এইচএসসি পরীক্ষা: ২০২৬ সালের জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।এইচএসসি ফরম পূরণ: আগামী ১ মার্চ থেকে উচ্চমাধ্যমিকের ফরম পূরণ কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র মুদ্রণ ও আনুষঙ্গিক প্রশাসনিক কাজ চলছে। জাতীয় নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ হওয়ায়, আইন-শৃঙ্খলার পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত করার কোনো পরিকল্পনা বোর্ডের নেই।

নির্বাচন শেষ হওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করে বিস্তারিত রুটিন প্রকাশ করা হবে।স্বাভাবিক বছরগুলোতে ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা মহামারির প্রভাবে গত কয়েক বছর সূচী এলোমেলো হয়ে গিয়েছিল।

চলতি বছর পবিত্র রমজান মাস ও জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখেই এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ দিকে পিছিয়ে নেওয়া হয়েছে।শিক্ষা বোর্ডগুলো আশ্বস্ত করেছে যে, পরীক্ষাগুলো সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পরিবেশ অনুকূলে থাকলে নির্ধারিত মাসগুলোতেই বড় এই দুটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading