সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

উত্তরদক্ষিণ। রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি সরাসরি সম্প্রচার করবে।

বিটিভি ও বাংলাদেশ বেতারে নাহিদ ইসলামের ভাষণটি সম্প্রচারের অনুমতি চেয়ে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন করে দলটি।

এদিকে, জামায়াত আমিরের ভাষণ বিটিভি ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারের অনুমতি চেয়ে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সিইসি বরাবর আনুষ্ঠানিক আবেদন দাখিল করেছে দলটি।

আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় এই ভাষণ দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে জামায়াত।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading