বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ইন্ডিয়া ম্যাচ খেলবে পাকিস্তান

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ইন্ডিয়া ম্যাচ খেলবে পাকিস্তান

উত্তরদক্ষিণ। সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০৯:৫৫

ইন্ডিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দেয়। আইসিসিকে ম্যাচ ভেন্যু সরিয়ে নিতে বাংলাদেশ অনুরোধ করেছিল। তখন থেকেই পাকিস্তান তাদের পাশে ছিল। বাংলাদেশ বাদ পড়ার পর আইসিসিকে শায়েস্তা করতে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানায় পিসিবি। এতে বিশ্ব ক্রিকেট সংস্থার সঙ্গে তাদের অচলাবস্থা তৈরি হয়েছে, যার নিরসন হওয়ার আভাস মিলেছে। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে তিনটি প্রধান দাবি উত্থাপন করেছে।

আইসিসির পক্ষ থেকে সম্ভাব্য পরিণতির বিষয়ে সতর্ক করা সত্ত্বেও পাকিস্তান তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপের ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল। এনডিটিভি সূত্রের খবর অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে চলমান অচলাবস্থা নিরসনে পাকিস্তান ক্রিকেট বোর্ড তিনটি দাবি পেশ করেছে।

সূত্রের খবর অনুযায়ী, গতকাল (রবিবার) লাহোরে আইসিসি কর্মকর্তাদের সাথে বৈঠকে এই অচলাবস্থা কাটাতে পিসিবি তিনটি দাবি পেশ করেছে: ১. বাংলাদেশের জন্য বর্ধিত ক্ষতিপূরণ। ২. টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা। ৩. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার অধিকার প্রদান।

সূত্র আরও জানিয়েছে, ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে কিছু পিসিবি কর্মকর্তা মত দিলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি এই ব্যাপারে আগের অবস্থানে আছেন। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আজ (সোমবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তিনি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading