জাতীয় প্রেসক্লাবের টয়লেটে পড়ে ছিল সাংবাদিকের মরদেহ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১২:২০
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের টয়লেট থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বাথরুমের দরজা খুলে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সকালে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ সেখানে গিয়ে টয়লেটের দরজা খুলে ওই সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক ধারণা তিনি স্ট্রোক করে মারা গেছেন। মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
ইউডি/রেজা

