ভোটের আগের রাতে ১১ দলীয় জোটকে টার্গেট করা হচ্ছে: আসিফ

ভোটের আগের রাতে ১১ দলীয় জোটকে টার্গেট করা হচ্ছে: আসিফ

উত্তরদক্ষিণ। বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২৩:০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন এবং গণমাধ্যমের একটি অংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।আসিফ বলেন, মিডিয়াতে একপাক্ষিক আচরণ দেখছি।

আমাদের প্রার্থীদের ওপর হামলা, পোলিং এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে। টাকা উদ্ধারের নামে অনেককে ব্যক্তিগতভাবে হেনস্তা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও মিডিয়ার মাধ্যমে প্রভাবিত হয়ে ১১ দলীয় জোটদের টার্গেট করা হচ্ছে।

মিস ইনফরমেশন ছড়িয়ে নেতিবাচক প্রভাব ফেলার চেষ্টা চলছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিরাপত্তা দেয়া হচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন, কেন্দ্র দখল নিয়ে যাতে তারা পদক্ষেপ না নিতে পারে তাই অসহযোগিতা করা হচ্ছে। তাদের নিরাপত্তা ও লজিস্টিক সাপোর্ট দিতে হবে।

গণমাধ্যমকে নিরপেক্ষ আচরণের আহ্বান জানিয়ে আসিফ বলেন, এবারের নির্বাচনের পর, যে মিডিয়াগুলো বায়াসনেস দেখাচ্ছে তাদের ছাড় দেয়া হবে না, আমরা নোট রাখছি।

তিনি হুঁশিয়ার করে বলেন, এবার আর আগের মতো হবে না। নির্বাচনের আগে যদি পক্ষপাতিত্ব করেন তার জবাব ১২ ফেব্রুয়ারির পর দেয়া হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading