নারায়ণগঞ্জ-১ আসনে ৬৫ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী ধানের শীষের দিপু

নারায়ণগঞ্জ-১ আসনে ৬৫ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী ধানের শীষের দিপু

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২৩:৪৫

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে থেকে ৬৫ হাজার ১৩২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলের ভিত্তিতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

এই আসনে মোট সাতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনী লড়াইয়ে উল্লেখযোগ্য ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।

গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন ট্রাক মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিয়ে পেয়েছেন ২০৮ ভোট। এছাড়া হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭ হাজার ১৩৭ ভোট। অন্যান্য প্রার্থীরাও স্বতন্ত্র ও দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেন।

ভোটগ্রহণ উপলক্ষে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কোথাও কোথাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে ভোটারদের। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচন সংশ্লিষ্টদের আশা, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading