তারেক রহমানের ঝড়ে কপাল পুড়ছে প্রতিদ্বন্দ্বীদের

তারেক রহমানের ঝড়ে কপাল পুড়ছে প্রতিদ্বন্দ্বীদের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২২:৫০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষের জোয়ার দেখা যাচ্ছে।এখন পর্যন্ত পাওয়া ৪১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে তার প্রাপ্ত ভোটের ব্যবধান কয়েক গুণ বেশি।সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান কর্তৃক নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী, ৪১টি কেন্দ্রে তারেক রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৩৮১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িয়ে পাল্লা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট।

অর্থাৎ, শুরুর দিকের এই কেন্দ্রগুলোতেই তারেক রহমান ৩১ হাজার ৮৪৩ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে আছেন।প্রাপ্ত ফলাফলে দেখা যায়, প্রায় প্রতিটি কেন্দ্রেই ধানের শীষের একচ্ছত্র আধিপত্য।

বামনপাড়া উচ্চ বিদ্যালয়: তারেক রহমান পান ২,১৫৮ ভোট (নিকটতম প্রার্থী ৮৪৯)।

মাটিডালী উচ্চ বিদ্যালয়: ধানের শীষ ১,৯৫১ ভোট (দাঁড়িপাল্লা ১,০৯৯)।এরুলিয়া ইউনিয়ন পরিষদ: ধানের শীষ ১,৮৩৪ ভোট (দাঁড়িপাল্লা ১,০০৪)।

সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়: ধানের শীষ ১,০৭০ ভোট (দাঁড়িপাল্লা ৪২৩)।

এছাড়া সরকারি মোস্তফাবিয়া আলিয়া মাদ্রাসা এবং ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাজিল মাদ্রাসার কেন্দ্রগুলোতেও তারেক রহমান বড় ব্যবধান বজায় রেখেছেন।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ইসলামী আন্দোলনের আবু নুমান মো. মামুনুর রশিদ (হাতপাখা), জাসদের আব্দুল্লাহ আল ওয়াকী (তারা) এবং বাসদের দিলরুবা নূরীর (মই) প্রাপ্ত ভোট এসব কেন্দ্রে কয়েক শ’র মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।বগুড়ার সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের এই অগ্রগামিতা নিয়ে ব্যাপক উল্লাস দেখা যাচ্ছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading