তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে যা বললেন মমতা

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে যা বললেন মমতা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৮:০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের ঐতিহাসিক জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।নিজের পোস্টে মমতা ব্যানার্জি বলেন, বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।

বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে—এটাই আমরা কামনা করি।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসন পেয়ে বিজয়ী হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading