বিএনপি নেতা আমির খসরুর কৃতজ্ঞতা প্রকাশ

বিএনপি নেতা আমির খসরুর কৃতজ্ঞতা প্রকাশ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২০:০০

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ধানের শীষের বিজয়ী প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী দলের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবী, প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে পাঠানো এক বিবৃতিতে আমির খসরু বলেন, ‘গণতন্ত্রের এই অভিযাত্রায় আপনারা যেভাবে সার্বিক সহযোগিতা করেছেন তা প্রশংসনীয়। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। নতুন বাংলাদেশ বিনির্মাণে, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ গড়তে ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা কামনা করছি।’

তিনি বলেন, ‘নির্বাচনের সময়ে যার যার অবস্থান থেকে সবাই নিরলসভাবে কাজ করে গেছেন, শ্রম দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading