শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন: উদ্বেগ পেরিয়ে স্বস্তির বার্তা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট
দীর্ঘ প্রতীক্ষা, রাজনৈতিক উত্তাপ এবং নানামুখী শঙ্কার মধ্যেও শেষ পর্যন্ত বড় কোনও সহিংসতা বা প্রাণহানি ছাড়াই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।
ভোটের আগে অনেকেই আশঙ্কা করেছিলেন—সংঘর্ষ, কেন্দ্র দখল কিংবা বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। তবে নির্বাচনের দিন বাস্তব চিত্র ছিল ভিন্ন। বিচ্ছিন্ন কিছু উত্তেজনাপূর্ণ ঘটনা ছাড়া সার্বিকভাবে নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত। ফলে স্বস্তির নিশ্বাস ফেলেছে দেশবাসী।
সংশ্লিষ্টদের মতে, এটি শুধু প্রশাসনিক সাফল্য নয়; রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহনশীলতাও বড় ভূমিকা রেখেছে। দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক ও নিরবচ্ছিন্ন ভোটের প্রত্যাশায় ছিল জনগণ।
তারা সংঘাত নয়, শান্তিপূর্ণভাবে ভোট দিতে চেয়েছে। কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেই প্রত্যাশারই প্রতিফলন। রাজনৈতিক উত্তেজনার মাঝেও ভোটারদের এই সচেতনতা নির্বাচনকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ইউডি/এআর

