মাদুরো এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট: ডেলসি
উত্তরদক্ষিণ। শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০৯:৩০
আমেরিকার সামরিক বাহিনীর হাতে অপহরণের শিকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্র ও সরকারপ্রধানের পদে আছেন। তাঁর অনুপস্থিতির কারণে ভেনেজুয়েলার সরকার ব্যবস্থায় সাংবিধানিক কোনো বড় রূপান্তর ঘটেনি।
ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজ সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, মাদুরোকে অপহরণের পর আমেরিকার সঙ্গে তেল ও রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে চুক্তি হয়েছে ভেনেজুয়েলার, কিন্তু দেশ চলছে সংবিধান মেনেই।
রদ্রিগুয়েজ বলেন, আমি আপনাদের বলতে পারি, নিকোলাস মাদুরোই দেশের বৈধ প্রেসিডেন্ট। আমি আপনাদের এ কথা বলছি একজন আইনজীবী হিসেবে। কারণ আমি নিজে একজন আইনজীবী। প্রেসিডেন্ট মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস– উভয়েই নিরপরাধ। বিবিসি।
ইউডি/কেএস

