নাইজেরিয়ায় বিমান ইঞ্জিন বিস্ফোরণ: যাত্রীদের সফল অবতরণ

নাইজেরিয়ায় বিমান ইঞ্জিন বিস্ফোরণ: যাত্রীদের সফল অবতরণ

উত্তরদক্ষিণ। শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:১০

নাইজেরিয়ায় মাঝ আকাশে থাকা অবস্থায় যাত্রীবাহী বিমানের একটি ইঞ্জিনে বিস্ফোরণ ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। তবে কোনো চালকের দক্ষতার কারণে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি এবং উড়োজাহাজটি নিরাপদে জরুরী অবতরণ করতে পেরেছে।

গত বুধবার ঘটেছে এই ঘটনা। সেদিন স্থানীয় সময় সকাল ৭টা ২৪ মিনিটে নাইজেরিয়ার বৃহত্তম শহর ও বন্দর লাগোসের মুরতালা মুহাম্মেদ বিমানবন্দর থেকে থেকে পোর্ট হারকোর্টের দিকে রওনা হয়েছিল নাইজেরীয় বিমান পরিষেবা সংস্থা এরিক এয়ারের একটি বোয়িং ৭৩৭-৭০০ এয়ারক্রাফট উড়োজাহাজ। কিন্তু উড্ডয়নের কিছু সময় পরেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে উড়োজাহাজটির একটি ইঞ্জিনে। এ সময় ২৭ হাজার ফুট উচ্চতায় ছিল বিমানটি।

উড়োজাহাজটিতে চালক এবং ক্রুসহ মোট ৮০ জন যাত্রী ছিলেন। ইঞ্জিন বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিন্তু চালক মাথা ঠান্ডা রেখেছিলেন এবং স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটে উড়োজাহাজটিকে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বেনিনের একটি বিমানবন্দরে জরুরি অবতরণে সফল হয়েছিলেন।

যাত্রীরা সবাই নিরাপদেই বিমান থেকে নেমে গিয়েছেন। বেনিনের সেই বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম প্রাথমিকভাবে উড়োজাহাজটিকে পরীক্ষা করেছে। তাদের বরাত দিয়ে এভিয়েশন সেফটি নেটওয়ার্ক নামের একটি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, বিমানটির ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটির কয়েকটি ব্লেড ভেঙ্গে যাওয়ায় ইঞ্জিনের ইনেটেল নষ্ট হয়ে গেছে। এ কারণেই ঘটেছে বিস্ফোরণ।

কী কারণে ব্লেড ভাঙলো, সে ব্যাপারে অবশ্য এখনও কিছু জানা যায়নি। এ ঘটনায় যাত্রী সাধারণের কাছে ক্ষমা চেয়েছে এরিকা এয়ার। সেই সঙ্গে নাইজেরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে এক যৌথ বিবৃতিতে বলেছে, ইঞ্জিনে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে শিগগিরই তদন্ত শুরু হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading