খুলেছে পুঁজিবাজার: বড় উত্থানে লেনদেন চলছে

খুলেছে পুঁজিবাজার: বড় উত্থানে লেনদেন চলছে
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১১:১০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিন বন্ধ থাকার পর রবিবার (১৫ ফেব্রুয়ারি) খুলছে দেশের উভয় পুঁজিবাজার। এ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর তিন মিনিটে ডিএসইএক্স সূচক ১৬৪.৫৩ পয়েন্ট বেড়ছে। একইভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচকের বড় উত্থানে লেনদেন শুরু হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। এদিন সকাল ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেনে শুরুর তিন মিনিটে ডিএসইর ডিএসইএক্স সূচক ১৬৪.৫৩ পয়েন্ট স্পর্শ করে। তবের কিছুক্ষণ পর থেকে তা কমতে শুরু করে। সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইর সূচক ছিল ১২৯.০৯ পয়েন্টে। এদিকে, সিএসইর সিএএস পিআই সূচক ছিল ৯১.৮৫ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ২০৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সিএসইতে ২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের পুঁজিবাজারে ব্যাপক চাঙাভাব লক্ষ্য করা গেছে। রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল থাকায় বিনিয়োগকারীদের আস্থার উন্নতি হয়েছে। ফলে নতুন করে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ছে। নির্বাচিত সরকার গঠনের পর পুঁজিবাজারে আরো বেশি গতিশেীলতা আসবে বলে তারা আশা করবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading