বাংলাদেশে আর গুপ্ত রাজনীতি চলবে না: ছাত্রদল সভাপতি

বাংলাদেশে আর গুপ্ত রাজনীতি চলবে না: ছাত্রদল সভাপতি

উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১২:২০

বাংলাদেশ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনৈতিক কৌশল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, বাংলাদেশে আর কোনো গুপ্ত রাজনীতি চলবে না।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি বলেন, “বাংলাদেশে আর কোনো গুপ্ত রাজনীতি চলবে না। জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের সব কমিটি প্রকাশ করতে হবে। আমরা দেখতে চাই, তাদের কয়েক লক্ষ নেতাকর্মী কখনও পারিবারিক, সামাজিক বা ব্যক্তিগত সমস্যামুক্ত কি না। তাদের বর্ণনা অনুযায়ী তারা ভিন্ন গ্রহের ফেরেশতা কি না, তা যাচাই করার সময় এসেছে।”

ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, বিএনপি ও তার সহযোগী সংগঠনের লাখ লাখ নেতাকর্মী এবং সমর্থক যদি ব্যক্তিগত বা সামাজিক সমস্যায় জর্জরিত হয়, সেই বিষয়কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক মাধ্যমে নোংরা ও অশালীনভাবে উপস্থাপন করা হয়।

তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় একের পর এক গুজব ছড়িয়ে দেওয়া হয় এবং সত্য-মিথ্যার মিশ্রণে ফটোকার্ড তৈরি করে পুরো দেশে ছড়িয়ে দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে শিবির সরাসরি না থেকে তাদের বি-টিম এবং সি-টিমকে কাজে লাগায়।”

ছাত্রদল সভাপতি উল্লেখ করেন, জামায়াত ও ছাত্র শিবির তাদের নেতাকর্মীদের পরিচয় যুগের পর যুগ অপ্রকাশিত ও গুপ্ত রাখে। পাশাপাশি, পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত সমস্যায় তাদের জর্জরিত হলেও দলীয়ভাবে কোনো দায় নেয় না। রাকিব বলেন, “এ ধরনের ইহুদি স্টাইলের অপকৌশলের রাজনীতির জামায়াত শিবিরকে আমরা মোনাফেক হিসেবে আখ্যায়িত করি।”

রাকিবের বক্তব্য অনুযায়ী, এই অবস্থা আর চলতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দেন যে, বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার এ ধরনের গুপ্তরাজনীতি শিগগিরই সমাধান করা হবে।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের এ পোস্টে রাজনৈতিক সমালোচনার পাশাপাশি দেশের রাজনৈতিক স্বচ্ছতা ও গণতান্ত্রিক সংস্কারের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত হয়েছে। তিনি স্পষ্ট করেছেন যে, রাজনৈতিক দলগুলো এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে প্রকাশ্য ও জবাবদিহিমূলক রাখতে হবে, যাতে পারিবারিক, সামাজিক বা ব্যক্তিগত কোনো অপকৌশল দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading