নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:১০

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের তিনটি গ্রামে তাণ্ডব চালিয়েছে অস্ত্রধারীরা। তাদের গুলিতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া তারা বেশ কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) নাইজার রাজ্যের বোরগু এলাকায় নৃসংশতা চালায় তারা।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ছাড়াও একাধিক গ্যাং সক্রিয় রয়েছে। যারা অর্থের জন্য মানুষকে অপহরণ করে নিয়ে যায়।

নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিউদুন একটি হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “সন্দেহভাজন ডাকাতরা তুঙ্গা-মাকেরি গ্রামে হামলা চালায়। সেখানে ছয় পুলিশ সদস্য প্রাণ হারান। কিছু বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া অসংখ্য মানুষকে অপহরণ করা হয়েছে। সংখ্যাটি কত সেটি এখনো নিরূপণ করা যায়নি।”

এরপর হামলাকারীরা কোনকোসো গ্রামের দিকে যায়। অন্যান্য জায়গায়ও তারা হামলা চালায়। তবে সেখানে তারা কতটা তাণ্ডব চালিয়েছে সেটি জানা যায়নি।

কনকোসো গ্রামের বাসিন্দা জেরেমিয়াহ তিমোথি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, তার গ্রামে ভোরের দিকে বিক্ষিপ্ত গুলির মাধ্যমে হামলা শুরু হয়। তিনি বলেন, “এখন পর্যন্ত এ গ্রামে ২৬ জন নিহত হয়েছেন। তারা থানায় আগুন ধরিয়ে দিয়েছে।”

এরপর সেখানে যুদ্ধবিমান উড়ে যায় বলে জানিয়েছেন তিনি।

নাম গোপন রাখার শর্তে বার্তাসংস্থা এএফপিকে একজন জানিয়েছেন, কনকোসোতে মারা গেছেন ৩৮ জন। নিহতদের হয় গুলি করে বা গলা কেটে হত্যা করা হয়েছে। এরসঙ্গে গ্রামের প্রায় সব বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে পার্শ্ববর্তী কাওয়ারা এবং কাতসিনা রাজ্যে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় দুই শতাধিক মানুষ প্রাণ হারান। এরমধ্যেই আরও কয়েক ডজন গ্রামবাসীকে হত্যা করা হলো।

সূত্র: আলজাজিরা

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading