দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:২০

ইন্ডিয়ার নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাংবাদিক ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।২০২৪ সালের ২৪ নভেম্বর দুই বছরের জন্য নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পান ফয়সাল মাহমুদ। সে অনুযায়ী চলতি বছরের ২৩ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ফয়সাল মাহমুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading