এমপিরা শপথের আমন্ত্রণপত্র নিতে পারবেন যেখান থেকে

এমপিরা শপথের আমন্ত্রণপত্র নিতে পারবেন যেখান থেকে

উত্তরদক্ষিণ। সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:১৫

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন তারা।

শপথের আমন্ত্রণপত্র সংসদ সদস্যদের কাছে না পৌঁছালে সংসদ ভবনের টানেলের অভ্যন্তরস্থ মূল প্রবেশ পথে অবস্থিত ফ্রন্ট ডেস্ক থেকে সংগ্রহ করতে পারবেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ গ্রহণ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

এজন্য নির্বাচিত সংসদ-সদস্যদের এনআইডি কার্ড সঙ্গে রাখার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading