কর্মকর্তা-কর্মচারীদের কাছে বিদায় নিলেন প্রধান উপদেষ্টা

কর্মকর্তা-কর্মচারীদের কাছে বিদায় নিলেন প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৮:২০

দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা নিজের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিদায়ী ভাষণ দেন।ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন। অর্থাৎ মূলত তিনি বর্তমান দায়িত্ব থেকে চলে যাওয়ার আগে সকলের কাছ থেকে বিদায় নিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ভঙ্গুর অর্থনীতি সংস্কার এবং দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। আজ তার সেই যাত্রার সমাপ্তি ঘটছে।

গত বৃহস্পতিবারের জাতীয় নির্বাচনে ২১২টি আসনে বিজয়ী হয়ে পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading