ওমরাহ থেকে ফেরার পথে প্রাণ গেল ৬ বাংলাদেশির
উত্তরদক্ষিণ। সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:২০
ওমরাহ পালন শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৫ জনসহ মোট ৬ বাংলাদেশি।বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টার দিকে সৌদি আরবের মদিনা থেকে আভা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের নলচারা অসীম উদ্দিন বেপারী বাড়ির শহীদুল্লাহর ছেলে প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান (৩৮), স্ত্রী ফারজানা ইয়াসমিন সুমি (২৯) ও কন্যা মেহের আফরোজ (১১), ফাইজা ইসলাম (৮) ও ফারজিন নুর সুবহা (২)। এছাড়াও তাদের প্রাইভেটকার চালক বাবর (২৬) নিহত হয়েছেন।
বাবর ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পাটোয়ারী বাড়ির খোকনের ছেলে।তাদের মৃত্যুর খবর নিহত মিজানের বাবা শহীদুল্লা ও বড় ভাই বাহারুল আলম সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
ইউডি/এআর

