শিক্ষামন্ত্রী হিসেবে মিলনের দায়িত্ব গ্রহণের আলোচনায় সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন

শিক্ষামন্ত্রী হিসেবে মিলনের দায়িত্ব গ্রহণের আলোচনায় সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৩:৪৭

বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। দায়িত্ব পালনকালে তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং প্রশাসনিক সংস্কারে নানা উদ্যোগ গ্রহণ করেন। বর্তমানে তিনি পুনরায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন-এমন প্রত্যাশা ও আলোচনা রাজনৈতিক অঙ্গনে জোরালো।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আ ন ম এহসানুল হক মিলনের পুনরায় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আলোচনায় সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। তার পূর্ব অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষা খাতে কাজের ধারাবাহিকতা তাকে আবারও এই দায়িত্বের জন্য আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন মিলন। সে সময় প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার কাঁধে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব তুলে দেন। দায়িত্বকালীন সময়ে দেশের পাবলিক পরীক্ষায় সিস্টেমে আমূল পরিবর্তন নিয়ে আসেন। নকল ধরতে প্রটোকল ছাড়াই হেলিকপ্টারে চড়ে একইদিনে একাধিক শিক্ষাবোর্ডের অসংখ্য পাবলিক পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতেন।

শিক্ষা খাত সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা-তিনি তার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানসম্মত পর্যায়ে নিয়ে যাবেন। বিশেষ করে কারিকুলাম উন্নয়ন, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা নীতিমালা প্রণয়নে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading