পুঁজিবাজারে সূচকের পতন
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:৫৫
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।
এ দিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একই সঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৭০ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ১.৫৭ পয়েন্ট কমে ১ হাজার ১১৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.৫২ পয়েন্ট কমে ২ হাজার ১২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩১টি কোম্পানির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।
এদিন, ডিএসইতে মোট ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৫২৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৩.২৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৫১৩ পয়েন্টে, শরিয়াসূচক ১.৮৩ পয়েন্ট কমে ৯৩১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩২.৫০ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৮১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৩১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৪টি কোম্পানির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।
এদিন, সিএসইতে ২১ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৬০০ পয়েন্টে। আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে।
ইউডি/কেএস

