প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন এম রশিদুজ্জামান মিল্লাত
উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:২৫
বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে দুইবারের নির্বাচিত এই এমপি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।এম রশিদুজ্জামান মিল্লাতের প্রতিমন্ত্রী হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন কর্মী-সমর্থকরা।
এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ার খবরে খুশির আমেজ বিরাজ করছে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজলার মানুষ ও দলীয় নেতা কর্মীদের মধ্যে।
মিল্লাত এর আগে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে বিএনপির হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে তাকে মন্ত্রী করার দাবি উঠে।
ইউডি/এআর

