রোজায় স্কুল বন্ধ থাকবে
উত্তরদক্ষিণ। বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:৪০
২০২৬ শিক্ষাবর্ষের ছুটি সংশোধন করে পুরো রমজান মাসজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হয়।
নতুন তালিকা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবারের পর শুক্র ও শনি দুইদিন সাপ্তাহিক ছুটির পর ২৯ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে।
ইউডি/এআর

