রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন করতে চায় ইসি

রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন করতে চায় ইসি

উত্তরদক্ষিণ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২৩:৩০

জাতীয় সংসদের নারীদের সংরক্ষিত আসনের নির্বাচন রোজার মধ্যেই করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এই কথা বলেন।

তিনি বলেন, ঈদের আগেই আমরা নারীদের সংরক্ষিত আসনের নির্বাচন করে ফেলার চেষ্টা করবো। এটা ৯০ দিনের মধ্যেই করতে হয়। সেক্ষেত্রে যদি সম্ভব হয় আমরা রোজার মধ্যেই এটা করে ফেলার চেষ্টা করছি। আর ঈদের পরে আমরা আমাদের উপনির্বাচন করবো। আর এগুলো শেষ হলে পরে স্থানীয় সরকার নির্বাচন (সিটি করপোরেশন) করবো।

উল্লেখ্য, সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

আরপিও অনুযায়ী, যে দল সাধারণ আসনে যতটি আসন পায়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। কোনও দল একাধিক আসন পেলে তবেই নারী আসন পায়, স্বতন্ত্ররা এককভাবে নারী আসন পান না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading