রমজানে আড়াইটা পর্যন্ত ব্যাংক লেনদেন

রমজানে আড়াইটা পর্যন্ত ব্যাংক লেনদেন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০৮:০০

আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও রমজানে নতুন সূচিতে ব্যাংক লেনদেন হবে। রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে।

অবশ্য অফিস পরবর্তী আনুষঙ্গিক কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৪টা পর্যন্ত। সাধারণ সময়ে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে। আর লেনদেন করা যায় ৪টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠিয়েছে।

ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারের লেনদেন সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। রমজান মাসে সকাল ১০টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। সাধারণ সময়ে শেয়ারবাজারে লেনদেন হয় দুপুর আড়াইটা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, রমজান মাসে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। বিরতির মধ্যে সাধারণ সময়ের মতো অভ্যন্তরীন সমন্বয়ের মাধ্যমে লেনদেন অব্যাহত রাখতে হবে। রমজান শেষে আবার সাধারণ সময়ের সূচিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে লেনদেন ও অফিস চলবে।

প্রতিবছর রমজান মাসে অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক। রমজানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো কেন্দ্রীয় ব্যাংকেরও অফিস সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দাপ্তরিক কাজ সারতে হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্লাটফর্ম ব্যাহার করে আন্তঃব্যাংক লেনদেন নিস্পত্তিও হবে নতুন সূচিতে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading