প্রতিকার চেয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীকে কলির চিঠি

প্রতিকার চেয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীকে কলির চিঠি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:৫৫

ফেডারেশনের বহিষ্কৃত যুগ্ম সম্পাদক জি এম হায়দারের বিরুদ্ধে যৌন হয়রানি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে কিছুদিন আগে এক বছরের জন্য বহিষ্কার হয়েছিলেন দেশসেরা শুটার কামরুন নাহার কলি। ফেডারেশনের অযাচিত এই শাস্তির বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খানের কাছে চিঠি দিয়ে প্রতিকার চেয়েছেন এই শুটার।

বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের কিছু অনিয়ম, দুর্নীতি এবং কর্মকর্তা জিএম হায়দার সাজ্জাদের যৌন হয়রানির বিরুদ্ধে অভিযোগ তোলেন এই শুটার। তার অভিযোগের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করে এবং তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। পরবর্তীকালে শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে আবার ফেডারেশন থেকে কলিসহ একাধিক শুটারকে শাস্তি দেওয়া হয়।

কলি বলেন, ‘‘সত্য প্রকাশ ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ফেডারেশন আমার বিরুদ্ধে শাস্তি দিয়েছে । প্রথমে সাময়িক এবং পরে এক বছরের জন্য জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়। সামনেই এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং অলিম্পিক গেমসের কোটা অর্জনের লড়াই রয়েছে। এসব প্রতিযোগিতার প্রস্তুতির জন্য জাতীয় দলের ক্যাম্পে থাকা জরুরি। তাই নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী এসেছেন। তার কাছে আবেদন করেছি, যেন আমাকে শাস্তি প্রত্যাহার করে খেলার সুযোগ করে দেন।’’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading