বাংলাদেশ দল এখন সিডনিতে
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:২৫
বাংলাদেশ নারী ফুটবল দল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রওনা দিয়ে ব্যাংকক হয়ে সিডনি পৌঁছেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় হোটেলে পা দেন আফঈদা খন্দকারের দল।
১ মার্চ থেকে অস্ট্রেলিয়াতে শুরু হতে যাচ্ছে নারী এশিয়ান কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকা তিন দলের মধ্যে চীন প্রতিযোগিতার ৯ বারের চ্যাম্পিয়ন, তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। গ্রুপের অন্য দল উজবেকিস্তান।
এখন সিডনিতে স্হানীয় একটি দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে পিটার বাটলারের দলের। বাংলাদেশ দলে রয়েছে ২৬ জন ফুটবলার। এরমধ্যে সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীও আছেন।
ইউডি/এআর

