ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু হাসপাতালে ভর্তি 

ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু হাসপাতালে ভর্তি 

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি (একাংশ) মেঘমল্লার বসু অসুস্থ হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।ছাত্র ইউনিয়নের (একাংশ) ঢাবি কমিটির সাধারণ সম্পাদক মাঈন আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, “মেঘমল্লার বসু হাসপাতালে ভর্তি আছেন, তার রিকভারি চলছে।”

অসুস্থতার কারণ সম্পর্কে তিনি বলেন, “তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তাকে অনেকগুলো ওষুধ (মেডস) নেওয়া অবস্থায় পাওয়া গেছে। তিনি পুরোপুরি সুস্থ হলে বিস্তারিত কারণ জানা যাবে।”

এদিকে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল ফেসবুকে নিজের আইডি থেকে দেওয়া পোস্টে জানান, “মেঘমল্লার বসু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে শুনতে পেয়েছি। তার সুস্থতা কামনা করি।

কিন্তু তার হাসপাতালে ভর্তির বিষয়ে আমার নাম নিয়ে অনেকগুলো মিডিয়া হাউজ ভুল তথ্য ছড়াচ্ছে। যেসব কথা আমি কোনোটাই বলি নাই।” বর্তমানে মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading