শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

উত্তরদক্ষিণ। শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০০:৩০

মহান ভাষা আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন তিনি।

২১ ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষার রক্তঝরা আন্দোলনের স্মারক নয়; এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতিসংঘের সদস্য দেশগুলো দিবসটি পালন করে থাকে। সব দেশের ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানানো হয় একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে।

কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ দাঁড়িয়ে নীবরতা পালন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় মাইকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ গানটি বাজানো হয়। হৃদয়ছোঁয়া সুরের এই গানে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ শ্রদ্ধাবনত এক আবহ তৈরি হয়।

তিনি শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা নিবেদনের পর বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও মন্ত্রী-এমপি এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য সুযোগ করে দেওয়া হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading