পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প

পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প

উত্তরদক্ষিণ। শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:২৬

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৯ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।

কম্পনের গভীরতা ছিল ১০১ কিলোমিটার।পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি ও নওশেরা জেলায় ভূমিকম্প অনুভূত হয়।

কম্পনের সময় অনেকেই ইফতার নিয়ে ব্যস্ত ছিলেন। আতঙ্কে বহু মানুষ ঘরবাড়ি থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। তবে প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তান প্রদেশে, খুজদার শহর থেকে প্রায় ৭৯ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। সাম্প্রতিক দশকগুলোতে দেশটি একাধিক শক্তিশালী ভূমিকম্পের মুখোমুখি হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading