ট্রাম্পের গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠানোর পরিকল্পনা

ট্রাম্পের গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠানোর পরিকল্পনা

উত্তরদক্ষিণ। রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৩:৫৭

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার (২১ ফেব্রুয়ারি) এ কথা জানান তিনি।

ট্রাম্প বলেন, এ বিষয়ে তিনি লুইসিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সাথে কাজ করছেন। ট্রাম্প অনেক দিন থেকেই গ্রিনল্যান্ড দখল করার কথা ভাবছেন।

ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এই পরিকল্পনা ঘোষণা করেন। হোয়াইট হাউসে রিপাবলিকান গভর্নরদের জন্য এক নৈশভোজের আয়োজনের কিছুক্ষণ আগে, যেখানে তিনি ল্যান্ড্রির পাশে বসে তার সাথে কথা বলেন।

ট্রাম্প জানান, ‘লুইজিয়ানার দুর্দান্ত গভর্নর জেফ ল্যান্ড্রির সাথে কাজ করে, আমরা গ্রিনল্যান্ডে একটি ভামান হাসপাতাল জাহাজ পাঠাতে যাচ্ছি। যারা অসুস্থ এবং সেখানে যাদের যত্ন নেয়া হচ্ছে না তাদের যত্ন নেয়ার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। এটি প্রায় চলে আসার পথে।’

ট্রাম্পের এই পোস্টের বিষয়ে হোয়াইট হাউস বা ল্যান্ড্রির অফিস কেউই কিছু জানায়নি। কোনো প্রশ্নের উত্তরও দেয়নি। জাহাজটি পাঠানোর বিষয়ে ডেনমার্ক বা গ্রিনল্যান্ড থেকে অনুরোধ করা হয়েছিল কিনা, অথবা কোনো অসুস্থ ব্যক্তির সাহায্যের প্রয়োজন ছিল কিনা জানা যায়নি। আমেরিকার যুদ্ধ বিভাগের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য ছিল না।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দ্বীপটি কেনার চাপের মুখে ডেনিশ রাজা ফ্রেডেরিক গত সপ্তাহে এক বছরের মধ্যে দ্বিতীয়বার গ্রিনল্যান্ড সফর করেন। এই ভূখণ্ডের সাথে ঐক্য বোঝাতে।

এদিকে, ন্যাটো প্রতিরক্ষা জোটের মধ্যে কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর, পরিস্থিতি সমাধানের জন্য গত মাসের শেষের দিকে গ্রিনল্যান্ড, ডেনমার্ক এবং মার্কিন আমেরিকা আলোচনা করেছে।

ডেনমার্কের জয়েন্ট আর্কটিক কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্রিনল্যান্ডের রাজধানী নুউক থেকে সাত নটিক্যাল মাইল দূরে গ্রিনল্যান্ডের জলসীমায় একটি মার্কিন সাবমেরিন থেকে জরুরি চিকিৎসার প্রয়োজন এমন একজন ক্রু সদস্যকে সরিয়ে নেয়া হয়েছে। তার কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের এই পোস্ট এলো।

সূত্র: রয়টার্স

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading