হাবিবুল বাশার সুমন: প্রধান নির্বাচক বাংলাদেশ ক্রিকেটে

হাবিবুল বাশার সুমন: প্রধান নির্বাচক বাংলাদেশ ক্রিকেটে

উত্তরদক্ষিণ। রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:১০

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। ব্যক্তিগত কারণে তিনি চুক্তির মেয়াদ বাড়াতে চান না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিষয়টি জানিয়ে দিয়েছেন সাবেক এ অধিনায়ক। তারপর থেকেই নতুন প্রধান নির্বাচক খুঁজছিল বোর্ড। অবশেষে হাবিবুল বাশার সুমনকে নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সাবেক এ অধিনায়কের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

হাবিবুল বাশার সুমন ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পান। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বাশারকে আবার নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনতে চায় বোর্ড।

বর্তমানে হাবিবুল বাশার এখন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading