পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা ভালো হয়েছে: ব্রেন্ট ক্রিস্টেনসেন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা ভালো হয়েছে: ব্রেন্ট ক্রিস্টেনসেন

উত্তরদক্ষিণ। সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৩:৫৫

ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে, আমি আনন্দিত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে টুইট বার্তায় এ তথ্য জানান তিনি।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।

এদিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য মন্ত্রণালয়ে এসেছেন ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading