প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শামসুল ইসলাম
উত্তরদক্ষিণ। সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:২৫
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামসুল ইসলাম প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন তাকে স্বাগত জানান।
এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপদেষ্টাকে প্রতিরক্ষা সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকাণ্ড, উল্লেখযোগ্য সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পরে উপদেষ্টা উপস্থিত সবার উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রমসমূহ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।’
এ সময় তিনি সরকারের নির্বাচনী ওয়াদা পূরণকল্পে মন্ত্রণালয়ের সবাই আন্তরিকভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইউডি/এআর

