আরও ৮৭ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

আরও ৮৭ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:০০

নিলামের মাধ্যমে আরও ৮৭ মিলিয়ন বা ৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৮টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

চলতি ফেব্রুয়ারি মাসে মোট ১৫৩ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৫৪৬ কোটি ৮৫ লাখ বা ৫.৪৬ বিলিয়ন ডলার।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading