ফ্যামিলি কার্ড নিয়ে বড় সতর্কবার্তা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১
বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বার্তা দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি।
এ কর্মসূচি বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে এবং সরকারি উদ্যোগে বিনা পয়সায় প্রদান করা হবে।
এতে আরও বলা হয়, এই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য দালাল বা অন্য কোনো মাধ্যমে আর্থিক লেনদেন করা বেআইনী।
কেউ যদি এ ধরণের বেআইনী কাজে জড়িত থাকে, তাকে আইন প্রয়োগকারী সংস্থার নিকট ধরিয়ে দেওয়ার জন্য সকলের নিকট অনুরোধ করা যাচ্ছে।
ইউডি/এআর

