সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন ও বিচার দাবি জামায়াতের

সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন ও বিচার দাবি জামায়াতের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:৪০

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০০৯ সালের পিলখানা সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।

নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রূহের মাগফিরাত কামনা করেন তিনি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, ওই ঘটনার পেছনের প্রকৃত কারণ এখনো পুরোপুরি উদ্ঘাটিত হয়নি। তিনি অভিযোগ করেন, তৎকালীন সরকার ঘটনাটির সুষ্ঠু তদন্ত না করে অনেক নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করে বিচারের নামে প্রহসন করেছে।

অনেকেই বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন বলেও উল্লেখ করেন তিনি।বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর জনগণ এ ঘটনার প্রকৃত সত্য জানতে চায়।

তাই বর্তমান সরকারের কাছে পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

এছাড়া যেসব ব্যক্তি নির্দোষ দাবি করে কারাগারে আছেন, তাদের মুক্তি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান জামায়াতের এই নেতা। একই সঙ্গে এ উপলক্ষে সারাদেশে দলীয় শাখা সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের কর্মসূচি ঘোষণার কথাও উল্লেখ করা হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading